|
লঙ্কান প্রেসিডেন্টের বেডরুমে ঘুমাচ্ছেন বিক্ষোভকারীরা, খেলছেন কুস্তি
নতুন সময় ডেস্ক
|
![]() লঙ্কান প্রেসিডেন্টের বেডরুমে ঘুমাচ্ছেন বিক্ষোভকারীরা, খেলছেন কুস্তি এরই মধ্যে রোববার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবন দখলে নেওয়া বিক্ষোভকারীদের কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাদের পিকনিকের মেজাজে দেখা যায়। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব ছবি উঠে এসেছে। প্রেসিডেন্টের একটি বিলাসবহুল ঘরের নরম বিছানায় ঘুমাচ্ছেন কয়েকজন তরুণ বিক্ষোভকারী। যে পোডিয়াম থেকে প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, সেখানে ছোট ছেলেকে দাঁড় করিয়ে মোবাইলে ছবি তুলছেন বড়রা। প্রেসিডেন্টের ঘন সবুজ লনে দাঁড়িয়েও রীতিমতো পোজ দিয়ে সেলফি তুলতে দেখা গিয়েছে অনেককে। কেউ আবার প্রেসিডেন্টের প্রাসাদের রাজকীয় নার্সারি থেকে চারা গাছ তুলে নিয়ে গিয়েছেন। লঙ্কান প্রেসিডেন্টের বেডরুমে ঘুমাচ্ছেন বিক্ষোভকারীরা, খেলছেন কুস্তি প্রেসিডেন্টের বেডরুমে ঢুকে খাটে জায়গা না পেয়ে নিজেদের মধ্যে বালিশ ছোড়াছুড়ি করে খুনসুটির ছবিও উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থার ক্যামেরায়। অনেককেই দেখা যায়, প্রেসিডেন্ট প্রাসাদের রাজকীয় জিমে কসরত করতে। যেখানে দিন কয়েক আগে পর্যন্ত ঘুমোতেন রাজাপাকসে, সেখানেই হাত-পা ছড়িয়ে ঘুমোচ্ছে কেউ। আবার কেউ গা এলিয়ে ব্যস্ত মোবাইলে। প্রেসিডেন্টের প্রাসাদ রাতারাতি যেন পর্যটনস্থল হয়ে উঠেছে। এর আগে শনিবার দিনভর বিক্ষোভ আন্দোলনের পর হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবন দখলে নেয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
