|
তরুণ উদ্যোক্তার স্বপ্ন ভঙ্গ, বিষপ্রয়োগে অর্ধকোটি টাকার মাছ নিধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() তরুণ উদ্যোক্তার স্বপ্ন ভঙ্গ, বিষপ্রয়োগে অর্ধকোটি টাকার মাছ নিধন খোরশেদ আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন। নিজেই উদ্যোক্তা হয়ে বাড়ির পাশে ‘ছাওয়াল কান্দা বিলে’ জমি ইজার নিয়ে মাছচাষ শুরু করেন। নিজের জমানো টাকা ও কিছু ঋণ নিয়ে শুরু করেছিলেন নতুন প্রকল্প। এতে প্রায় এক কোটি টাকা ব্যয় করেন। সম্প্রতি ওই স্থানে বিভিন্ন জাতের মাছ অবমুক্ত করেন চাষের জন্য। খাবার দিয়ে মাছগুলো বড় করছিলেন তিনি। এজন্য কয়েকজন বেকার যুবককে চাকরিও দেন সেখানে। তবে তাঁর এই প্রকল্প তবে স্থানীয় একটি পক্ষ ভালো দৃষ্টিতে দেখিছিলেন না। তাঁরা বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করছিলেন। গতকাল রোববার (১০ জুলাই) ঈদের রাতে দুর্বৃত্তরা খোরশেদ আলমের মাছচাষ করা দিঘিতে বিষপ্রয়োগ করে। অনেক মাছ রাতেই বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে রাতেই। বিষের প্রভাবে প্রকল্পে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে থাকে। সকালে বিষয়টি টের পেয়ে তিনি ও তাঁর লোকজন মাছগুলোকে জীবিত রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। কিছুক্ষণের মধ্যে দিঘিতে থাকা সব মাছ মরে সাবাড় হয়। খোরশেদ আলম বলেন, বিষপ্রয়োগে দিঘির প্রায় ৬০ লাখ টকার মাছ মরে গেছে ও ক্ষতি হয়েছে। পূর্ব শক্রুতার জের ধরে তাঁর প্রকল্পে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলা হয়েছে। এই বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তিনি আরও বলেন, চাকরি ছেড়ে গ্রামে ফিরে নিজে উদ্যোক্তা হয়ে নিজের এবং এলাকার উন্নয়নের কথা ভেবেছিলেন। এজন্য অনেক টাকাও সেখানে ইনভেস্ট করা হয়েছে। এখন তাঁকে পথে বসতে হয়েছে। মানুষ এরকম অমানবিক কাজ করতে পারে তা ভাবতে পারেননি। স্থানীয় অর্ধশত ব্যক্তিরা বলেন, গ্রামে যে নোংড়ামি শুরু হয়েছে তাতে আর বসবাস করা যায় না। মানুষ এত খারাপ হতে পারে তা ভাবা যায় না। সহযোগিতা না করে ক্ষতি করাটা নোংড়ামি ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেন। বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার বলেন, তিনি সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বিষপ্রয়োগে মাছ মেরে ফেলার সত্যতা পেয়েছেন। তদন্ত করা হচ্ছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
