ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ফেসবুকে ভালোবেসে যুক্তরাষ্ট্র থেকে গাজীপুরে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 12 July, 2022, 2:26 AM

ফেসবুকে ভালোবেসে যুক্তরাষ্ট্র থেকে গাজীপুরে

ফেসবুকে ভালোবেসে যুক্তরাষ্ট্র থেকে গাজীপুরে

ফেসবুকে পরিচয় থেকে প্রেম। এরপর গাজীপুরের শ্রীপুরের বরমী গ্রামের ইমরান (২৮) ও মার্কিন তরুণী লিডিয়া লোজা (৩১) মিলিত হন নেপালে। সেখানে বিয়ে করেন তারা। রোববার রাতে যুক্তরাষ্ট্রের আরিজোনা থেকে শ্রীপুরে শ্বশুরবাড়িতে এসেছেন লিডিয়া রোজা।

মার্কিন তরুণী শ্রীপুরে আসার বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের লোকজন ভিনদেশি বউ দেখতে ভিড় করছেন ইমরানের বাড়িতে।

ইমরান বরমী গ্রামের আহসান উল্লাহ খানের ছেলে। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণির শেষ সেমিস্টারের ছাত্র তিনি। মা–বাবার পাঁচ সন্তানের মধ্যে ইমরান সবার ছোট। আর লিডিয়া যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের মেয়ে। বিয়ের পর লিডিয়ার নামের সঙ্গে খান যুক্ত করে হয়ে যান 'লিডিয়া রোজা খান'। 

ইমরান-লিডিয়া জানান, গত জানুয়ারির শেষ দিকে ফেসবুকে তাদের বন্ধুত্বের শুরু। বেশ কিছুদিন তারা সাধারণ বন্ধু থাকলেও গত মার্চে লিডিয়া বাংলাদেশে ইমরানকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সে উদ্দেশ্যে লিডিয়া টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। এয়ারপোর্টে উপস্থিত ছিলেন ইমরান। কিন্তু ইমিগ্রেশন-জটিলতার কারণে লিডিয়াকে আবারও টার্কিশ এয়ারলাইনসে ফেরত পাঠানো হয়। লিডিয়া বাড়ি ফিরে যাননি। তিনি অন্য ফ্লাইটে নেপাল পৌঁছান। এদিকে ইমরান ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে উড়াল দেন। সেখানে পৌঁছে তারা দুজন দেখা করেন, এক মসজিদের ইমামের কাছে লিডিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেখানেই তাদের বিয়েও হয়।

এরপর লিডিয়া ফিরে যান আরিজোনা আর ইমরান ফিরে আসেন বাংলাদেশে। চার মাস পর রোববার রাতে গাজীপুরে ইমরানের বাড়িতে এলেন লিডিয়া। 

লিডিয়া আপাতত কিছুদিন ইমরানের বাড়িতে থাকবেন বলে জানা গেছে। এরপর নিজ দেশে ফিরবেন। সব ঠিক থাকলে ইমরানও লিডিয়ার সঙ্গে পাড়ি জমাতে চান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি জেনেছি। সত্যতা যাচাইয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, গত মে মাসে প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে গাজীপুরে এসে সাইদা ইসলাম (২৬) নামের এক তরুণীকে বিয়ে করেন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ক্যানসাস সিটির রাইয়ান কফম্যান (২৭)।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status