ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
জিপিএ-৫ পেলেই হবে না ভালো মানুষ হতে হবে: এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 July, 2022, 6:06 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 12 July, 2022, 6:48 PM

জিপিএ-৫ পেলেই হবে না ভালো মানুষ হতে হবে: এনামুল হক

জিপিএ-৫ পেলেই হবে না ভালো মানুষ হতে হবে: এনামুল হক

রাজশাহীর বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশন কর্তৃক ২০২১ সালে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সংবর্ধনা উপলক্ষে ভবানীগঞ্জ নিউজ মার্কেট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। সভাপতির বক্তব্য তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে সালেহা ইমারত ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষা একটি জাতিকে তার গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করে। শিক্ষা ছাড়া কোন জাতি বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে না। ২০০৬ সাল থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছেন এই ফাউন্ডেশন।

জিপিএ-৫ পেলেই হবে না ভালো মানুষ হতে হবে: এনামুল হক

জিপিএ-৫ পেলেই হবে না ভালো মানুষ হতে হবে: এনামুল হক


সালেহা ইমারত ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগ আজ স্বার্থক। সংবর্ধনাস্থল ভরে গেছে কৃতি শিক্ষার্থী দ্বারা। তিনি আরো বলেন, ২০২১ সালে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১ হাজার ৫৬৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।


২০০৬ সাল থেকে সালেহা-ইমারত ফাউন্ডেশন বাগমারার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। এর ফলে এলাকায় মেধাবী শিক্ষার্থী তৈরী ও ভালো ফলাফলে প্রতিযোগিতা সৃষ্টির হয়েছে। এই প্রচেষ্টায় এলাকার কৃতি শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা, বাড়তে থাকে কৃতি ও মেধাবীদের সংখ্যা। শুধু কৃতি শিক্ষার্থীই নয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কেউ আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা জানানো হয়।


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান।
প্রধান অতিথি তাঁর বলেন, মানবিক শিক্ষিত সমাজ গড়ে তুলতে হবে। শুধু জিপিএ-৫ অর্জন করলেই সব হয়ে গেলে না। লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। দেশ ও সমাজের কল্যাণের কাজে নিয়োজিত হতে না পারলে সে শিক্ষার দরকার নেই। জ্ঞান অর্জন মানে সবকিছু না। মানুষের উপকারে আসবে সেই জ্ঞান অর্জন করতে হবে। ভালো শিক্ষার্থীরাই ভালো কিছু করে। তবে নিজেকে খারাপ কাজে নিয়োজিত রাখা যাবে না। ভালো ফলাফল করলেই কাজ শেষ হয়ে গেল না। নিজেকে ভালো কাজে জড়িত করতে হবে।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম মাহমুদ হাসান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনলি কুমার সরকার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা কৃষক লীগ নেতা অধ্যক্ষ তাজবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সূধীজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status