|
কন্যা সন্তানের মা-বাবা হলেন আলিয়া-রণবীর
নতুন সময় ডেস্ক
|
![]() কন্যা সন্তানের মা-বাবা হলেন আলিয়া-রণবীর ![]() কন্যা সন্তানের মা-বাবা হলেন আলিয়া-রণবীর ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রোবাবার সকাল সাড়ে ৭টায় এইচএন রিল্যায়ান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কাপুর। তারপর প্রসববেদনা উঠলে প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দেন ২৯ বছরের আলিয়া। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। এদিকে সকালে আলিয়া হাসপাতালে পৌঁছানোর পর একে একে রওনা দিয়েছিলেন কাপুর ও ভাট পরিবারের বাকি সদস্যরা। বর্তমানে আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুর, নীতু কাপুরও রয়েছেন হাসপাতালে কয়েক বছর ধরে ডেটিং করছিলেন আলিয়া ও রণবীর। শুরুতে থেকেই তাদের বিয়ের গুঞ্জনে সরব সংবাদমাধ্যম। অবশেষে চলতি বছরের এপ্রিলে জমকালো আয়োজনে গাঁটছড়া বাঁধেন তারা। এরপরই জুনে সন্তান আগমনের সুখবরটি চাউর করেন। জানা যায়, অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১’ সিনেমার শুটিংয়ের সময় আলিয়া ও রণবীরের মধ্যে সম্পর্কের সূচনা। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়ে বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপির মতো ব্যবসা করেছে। বিয়ের দুই মাস পরই আলিয়া-রণবীর ঘোষণা দেন, নতুন অতিথি আসতে চলেছে তাদের ঘরে। আর বিয়ের সাত মাসে এসে সেই অতিথি রণবীর-আলিয়ার ঘর আলোকিত করলো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
পাইকগাছায় বিদ্যুতের'ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত
শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
