|
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক ইনান
নতুন সময় প্রতিবেদক
|
![]() ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক ইনান ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কমিটির অনুমোদন দেন। মঙ্গলবার ২১ ডিসেম্বর, রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে বেরিয়ে আওয়ামী লীগ সভাপতির পক্ষে এ কমিটির নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে গত ৩ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের কাউন্সিল হয়। ওই দিন কমিটি ঘোষণা না করে পরে করা হবে বলে জানানো হয়। ছাত্রলীগের সবশেষ ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জয়-লেখক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
