|
কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সমাবেশ
এম এ আজিজ, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সমাবেশ আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে রথখোলা ময়দান থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কিশোরগঞ্জ ১ ( সদর_ হোসেনপুর) আসনের এমপি মাজহারুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফ,যুবদল সাধারণ সম্পাদক আব্দুলাহ আল মাসুদ সুমনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
