|
‘অন্যের সঙ্গে সংসার করবে, মেনে নিতে পারিনি’—স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী
গাজীপুরে প্রবাস ফেরত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, মামলা প্রক্রিয়াধীন
নতুন সময় প্রতিনিধি
|
![]() ‘অন্যের সঙ্গে সংসার করবে, মেনে নিতে পারিনি’—স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী এ ঘটনায় অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর স্ত্রী হাসনা আক্তারকে (২০) মৃত ঘোষণা করেন চিকিৎসক। আটকের সময় রফিকুল ইসলাম বলেন, ‘আমার সঙ্গে বেইমানি করেছে, তাই মেরে ফেলেছি। আমার বউ অন্যের সঙ্গে সংসার করবে, তা জীবনেও মেনে নিতে পারব না। আমিও মরে যাব।’ তবে তাঁর এসব বক্তব্যের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। নিহত হাসনা আক্তার নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার খাইলকুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে রফিকুল ও হাসনার বিয়ে হয়। রফিকুল প্রবাসে থাকাকালে স্ত্রীকে টাকা পাঠাতেন। গত ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার পর বিদেশে উপার্জিত অর্থের হিসাব নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। রফিকুলের দাবি, প্রবাসে উপার্জন করে তিনি স্ত্রীকে প্রায় ২০ লাখ টাকা দিয়েছেন। কিন্তু হাসনা তাঁর সঙ্গে সংসার করতে চাইছিলেন না এবং টাকাও ফেরত দিচ্ছিলেন না বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে ক্ষোভের জেরেই স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন বলে আটকের পর দাবি করেন রফিকুল। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার দুপুর ১টার দিকে রফিকুল খাইলকুরের ভাড়া বাসা থেকে হাসনাকে পূবাইলের হায়দরাবাদ এলাকায় নিয়ে আসেন। পরে মাওরারটেক রেললাইনের কাছে ধারালো ছুরি দিয়ে তাঁর গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হন হাসনা। এ সময় স্থানীয় লোকজন রফিকুলকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পূবাইল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুলকে হেফাজতে নেয়। তবে ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় পরে তাঁকে টঙ্গী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পূবাইল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) কাওসার মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামকে আটক করে। ঘটনাস্থল রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় তাঁকে টঙ্গী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর আলম হোসেন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসনা আক্তারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন
দ্বিতীয় বারের মতো দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন এড: আব্দুল মজিদ শিকদার
‘অন্যের সঙ্গে সংসার করবে, মেনে নিতে পারিনি’—স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী
আলফাডাঙ্গা পৌর মেয়র প্রার্থী খোসবুর রহমান খোকনের পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ সহায়তা প্রদান
