|
দ্বিতীয় বারের মতো দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন এড: আব্দুল মজিদ শিকদার
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
|
![]() দ্বিতীয় বারের মতো দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন এড: আব্দুল মজিদ শিকদার সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। এডভোকেট আব্দুল মজিদ শিকদার নরসিংদী জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন সৎ, দক্ষ ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। এর আগেও তিনি এই বিদ্যালয়ের সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তার সময়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়। দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় শিবপুরের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি এডভোকেট আবদুল মজিদ শিকদার বলেন, "আমাকে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। সকলের সহযোগিতা কামনা করছি।" এদিকে তার এই নির্বাচনে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন
দ্বিতীয় বারের মতো দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন এড: আব্দুল মজিদ শিকদার
‘অন্যের সঙ্গে সংসার করবে, মেনে নিতে পারিনি’—স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী
আলফাডাঙ্গা পৌর মেয়র প্রার্থী খোসবুর রহমান খোকনের পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ সহায়তা প্রদান
