ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
২৫০ কোটির পাঠানে শাহরুখ নিয়েছেন ১শ কোটি, দীপিকা ১৫
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 December, 2022, 10:48 AM

২৫০ কোটির পাঠানে শাহরুখ নিয়েছেন ১শ কোটি, দীপিকা ১৫

২৫০ কোটির পাঠানে শাহরুখ নিয়েছেন ১শ কোটি, দীপিকা ১৫

নতুন বছরের শুরুতেই বড় ধামাকা দিয়ে শুরু হচ্ছে শাহরুখ খানের। ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার অভিনীত বহুল প্রতিক্ষিত ছবি 'পাঠান'। এই ছবির মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় মূখ্য হয়ে আসছেন তিনি।

এর আগে ২০১৮ সালে ‘জ়িরো’ ছবিতে শেষ শাহরুখ খানকে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তার পর অভিনেতাকে বড় পর্দায় দেখা গেলেও তা শুধুমাত্র ক্যামিয়ো চরিত্রে। ৪ বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে ‘কামব্যাক’ করছেন এই বলিউড বাদশাহ।

'পাঠান' এর মাধ্যমে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের জুটিকে বহু বছর পর বড় পর্দায় দেখবেন দর্শকরা।  শাহরুখ এবং দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম, আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়ার মতো তারকারাও।

২৫০ কোটি টাকা বাজেটের এই ছবিতে অভিনয় করে মোটা টাকার পারিশ্রমিক পকেটে পুরেছেন তারকারা। কিন্তু পারিশ্রমিকের মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য।


বলিউড ভিত্তিক গণমাধ্যম বলছে, ‘পাঠান’ ছবিতে অভিনয় করার জন্য শাহরুখ সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন। এই ছবি থেকে ভারতীয় মুদ্রায় ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। ছবিটির জন্য দীপিকা পাড়ুকোন নিয়ছেন  ১৫ কোটি রুপী।

‘পাঠান’ ছবিতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে জন আব্রামকে। পারিশ্রমিকের দিক দিয়ে বিচার করলে দীপিকার থেকে বেশি নিয়েছেন তিনি।  ছবিটির জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন জন।

‘পাঠান’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যাবে আশুতোষ রানাকে। আশুতোষ বরাবর তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জিতে এসেছেন। তবে এই ছবিতে কাজ করে তিনি কত পারিশ্রমিক পেয়েছেন তা জানা যায়নি।

আশুতোষ রানার পাশাপাশি এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়াও। অতিথিশিল্পী হিসাবে এই ছবিতে অভিনয় করবেন সলমন খান। ‘পাঠান’ ছবিতে তাঁকে দেখা যাবে একটি নজরকাড়া ক্যামিয়ো চরিত্রকে।

বলিপাড়ার কানাঘুষো শোনা গিয়েছে, এই ছবিতে কাজ করার জন্য কোনও টাকা নেননি সালমান। বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন তিনি।

'পাঠান' এর পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। পরিচালক হিসাবে কাজ করে ৬ কোটি রুপী পারিশ্রমিক নিয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status