ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
হাই স্কুলের অডিটোরিয়াম থেকে বলিউড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 December, 2022, 10:33 AM
সর্বশেষ আপডেট: Monday, 26 December, 2022, 10:44 AM

হাই স্কুলের অডিটোরিয়াম থেকে  বলিউড

হাই স্কুলের অডিটোরিয়াম থেকে বলিউড

স্কুলজীবনে নোরা ফাতেহির নাচ দেখে খুব হাসাহাসি করেছিল সহপাঠীরা। বাড়ি ফিরে সেদিন খুব কান্নাকাটি করেন তিনি। ঘুম থেকে উঠে মাকে বলেন, ড্যান্সার হবেন, নাচ শিখতে চান তিনি। মরক্কোর রক্ষণশীল এক পরিবারের সন্তান নোরা পরিবার থেকে তখন নাচ শেখার অনুমতি পাননি।

নোরার জন্মের আগেই কানাডা চলে গিয়েছিল তার পরিবার। নোরা জন্মসূত্রে কানাডীয় আর পৈতৃক সূত্রে মরক্কান। নাচ শেখার অনুমতি না পেলেও শেষমেশ জেদ করে জয়ী হন তিনি। ঘরের দরজা বন্ধ করে ইউটিউব দেখে নাচ শিখতে শুরু করেন নোরা। সেই নোরাই এবার বিশ্বকাপের মঞ্চে দেখালেন তার ঝলক। যদিও তার আগেই বলিউডে কাজের মাধ্যমে বিশ্ব জেনেছে তাকে।

হাই স্কুলের অডিটোরিয়াম থেকে  বলিউড

হাই স্কুলের অডিটোরিয়াম থেকে বলিউড

বিশ্বকাপ ফাইনালের সমাপ্তি অনুষ্ঠানে কালো উজ্জ্বল পোশাকে মঞ্চে পারফর্ম করেন নোরা। বিশ্বমঞ্চে ফারফর্ম করার অনুভূতির কথা জনিয়ে নোরা জানান, এই মুহূর্তটির জন্য জীবনের এতগুলো দিন প্রস্তুতি নিয়েছেন।

সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করার একটি ভিডিও শেয়ার করে নোরা লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের সেই মহাকাব্যিক মুহূর্ত। গোটা বিশ্ব দেখছে! ভাবা যায়? আমি জীবনের এতগুলো দিন প্রস্তুতি নিয়েছি এখানে আসার জন্য। হাই স্কুলের অডিটোরিয়াম মঞ্চ থেকে বিশ্বকাপের মঞ্চে, বিশ্বকাপ স্টেডিয়ামের মঞ্চ! অবিশ্বাস্য!’

পোস্টে অভিনেত্রী আরও লিখেন, ‘যারা আমায় শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন, অনুষ্ঠান দেখে ফোন করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’ নিজের টিমের সদস্যদের নাম উল্লেখ করে ধন্যবাদ জানান নোরা।
হাই স্কুলের অডিটোরিয়াম থেকে  বলিউড

হাই স্কুলের অডিটোরিয়াম থেকে বলিউড


বিশ্বকাপের থিম গান ‘লাইট দ্য স্কাই’ পরিবেশন করতে নোরা যোগ দেন বাল্কিস, রহমা রিয়াদ এবং মানালের সঙ্গে। একযোগে সফল করেন অনুষ্ঠান। গানে তিনজনের সঙ্গে মঞ্চে নাচেন নোরা।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে, ফিফা ফ্যানফেস্টে নাচের আমন্ত্রণ পেয়েছিলেন নোরা। দোহার আল-বিদ্দা পার্কে নোরা শুধু পারফর্ম করেননি, এদিন ভারতের প্রতিনিধি হয়ে ওঠেন এই মরক্কান সুন্দরী। ভারতের পতাকা হাতে ‘জয় হিন্দ’ ধ্বনি দেন বলিউডের ‘সাকি গার্ল’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status