ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
যে কারণে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 September, 2026, 12:55 PM

যে কারণে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

যে কারণে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

ঢাকা মেট্রোরেলের সচিবালয় স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর একটি অতিরিক্ত তার ঝুলে থাকায় প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বিদ্যুতায়িত লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে। ঝুলে থাকা তারটি সরিয়ে নেওয়ার পর সকাল ৭টা ৩০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়। এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৭টা ১০ মিনিটের দিকে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ওসিএস ক্যাবলের ওপর একটি অচেনা তার ঝুলতে দেখা যায়। মেট্রোরেলের বিদ্যুতায়িত মূল লাইনের ওপর তারটি ঝুলে থাকায় যাত্রী ও ট্রেন চলাচলের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে—এমন আশঙ্কায় তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।

এরপর সংশ্লিষ্ট কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঝুলে থাকা তারটি অপসারণের কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় তারটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

সকাল ৭টা ৩০ মিনিটে তার অপসারণের কাজ শেষ হওয়ার পর সচিবালয় স্টেশন হয়ে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়। বর্তমানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিক নিয়মেই ট্রেন চলাচল করছে।

নিরাপত্তাজনিত কারণে অল্প সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হলেও তারটি দ্রুত অপসারণ করায় বড় ধরনের কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status