ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
কুড়িতেই ঝরে পড়ল তুনিশা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 December, 2022, 11:06 AM
সর্বশেষ আপডেট: Monday, 26 December, 2022, 11:08 AM

কুড়িতেই ঝরে পড়ল তুনিশা

কুড়িতেই ঝরে পড়ল তুনিশা

মাত্র ২০ বছর বয়সে থেমে গেছে বলিউড ও হিন্দি টিভি সিরিয়ালের পরিচিত মুখ তুনিশা শর্মার জীবনযাত্রা। শনিবার মহারাষ্ট্রের ওয়ালিব শহরে ‘আলিবাবা দস্তান-ই কাবুল’ সিরিয়ালের শুটিং চলছিল। তুনিশা ওই সিরিয়ালের নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন। আর নায়কের চরিত্রে ছিলেন শিজান খান।

দীর্ঘ সময় ধরে মেকআপ রুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় লোকজনের সন্দেহ হয়। দরজা ভেঙে ভেতরে ঢুকে তুনিশাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, তুনিশা কিছুদিন ধরে ‘মানসিক অবসাদগ্রস্ত’ ছিলেন। তবে পুলিশ ঘটনাস্থলে কোনো ‘সুইসাইড নোট’ পায়নি। সে কারণে ‘আত্মহত্যা’ কিংবা ‘হত্যা’ দু-ই আশঙ্কা মাথায় রেখেই তদন্ত চলছে। এদিকে আত্মহত্যায় ‘প্ররোচনা’র অভিযোগে সহঅভিনেতা ও সাবেক প্রেমিক শিজান খানকে গতকাল গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। শেজানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তুনিশার মা। জানা গেছে, শিজানের সঙ্গে ১৫ দিন আগে সম্পর্কোচ্ছেদ হয় তুনিশার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status