|
২০২২-এ বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বানী মিলেছিল, ২০২৩ হবে আরও ভয়ানক
নতুন সময় ডেস্ক
|
![]() ২০২২-এ বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বানী মিলেছিল, ২০২৩ হবে আরও ভয়ানক বাবা ভঙ্গার ভবিষ্যদ্বানী নিয়ে সারা পৃথিবীজুড়েই আলোচনা চলে৷ তাঁর বলা অনেক কথা অনেক সময়ে মিলেও গিয়েছে, আর তা নিয়ে বারংবার শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ তিনি ২০২২ সালে বলেছিলেন, পৃথিবীর কোনও কোনও অংশে জলসঙ্কট দেখা দেবে তীব্র৷ ২০২০ সালে তাঁর করা ভবিষ্যদ্বানীতে বলা হয়েছিল, পৃথিবী জুড়ে ধেয়ে আসবে তীব্র ভাইরাসের আতঙ্ক৷ উল্লেখ্য, সেই বছরই পৃথিবীজুড়ে করোনা আতঙ্ক তৈরি হয়৷ ২০১৯-এর শেষ থেকে করোনা সংক্রমণের আতঙ্ক তৈরি হয়৷ ২০২২ সালে অস্ট্রেলিয়ায় বন্যার কথা বলেছিলেন তিনি, তাও ফলে গিয়েছে বলে দাবি৷ এ বার ২০২৩ সাল কেমন যাবে তা নিয়ে কথা বলেছেন বাবা ভঙ্গা৷ তাঁর প্রথম আলোচনা হচ্ছে, এ বছর পরীক্ষাগারে তৈরি হবে সন্তান৷ সেই সন্তানের গায়ের রঙ থেকে শুরু করে লিঙ্গ ঠিক করতে পারবেন অভিভাবকরা৷ পাশাপাশি তিনি বলেছেন, এই বছর কোনও শক্তিধর দেশ জৈব-শক্তির হামলা ঘটাতে পারে৷ তাতে হাজার হাজার মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে যে কথা ভয় ধরাতে বাধ্য৷ এ ছাড়াও ২০২৩ সাল নিয়ে আরও একটি ভবিষ্যদ্বানী করেছেন তিনি৷ এশিয়ার কোনও অংশে বড় পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে৷ সেই বিস্ফোরণ ভারতেও প্রভাব ফেলতে পারে বলে তাঁর মত৷ ২০২৩ সালে কক্ষপথ বদলে যাবে পৃথিবীর। এমনই আভাস দিয়েছিলেন বাবা ভাঙ্গা। এছাড়া অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা হবে। এশিয়ার বিভিন্ন অংশে ভূমিকম্প ও সুনামি হবে। ভারতের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস হবে। ফসল নষ্ট হবে। জলকষ্ট, খরার প্রকোপ বাড়বে বলেও তিনি ভবিষ্যদ্বাণী করেছেন। ২০২৩ সালের বাকি আর মাত্র এক দিন। তার পরই নতুন বছর। ২০২৩ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী , ভয়ঙ্কর ঝড় বা সুনামী হবে। ক্ষতিগ্রস্ত হতে পারে পৃথিবীকে ঘিরে থাকা বায়ু স্তর। এছাড়া ২০২৩-এ পৃথিবীতে ভিনগ্রহীদের আক্রমণ হবে। নতুন গ্রহাণু পাঠাবে তারা। ফলে মানুষের বিপদ বাড়বে। (এই সমস্ত বিষয়টিই জ্যোতিষ নির্ভর ও সংগ্রহকরা তথ্য নির্ভর৷ এর সত্যতার দায় নতুন সময়'র নয়)
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
হরমুজে তেলের ট্যাংকারে গুলি চালিয়েছে ইরানি গানবোট, দাবি ইউকেএমটিওর
কিডনি রোগীদের জন্য গ্রেস হাসপাতালে অত্যাধুনিক হাই-ভলিউম এইচডিএফ ডায়ালাইসিস সেন্টারের যাত্রা শুরু
সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
