ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
আ.লীগের মনোনয়ন পেলেন না মাহিয়া মাহি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 January, 2023, 10:18 PM

আ.লীগের মনোনয়ন পেলেন না মাহিয়া মাহি

আ.লীগের মনোনয়ন পেলেন না মাহিয়া মাহি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাহিয়া মাহি। কিন্তু তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মু. জিয়াউর রহমান। রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত হয়।

এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহি। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হলো না তাকে।  

সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।

প্রসঙ্গত, সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status