ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
আন্তর্জাতিক রিক্রুটিং এজেন্সি IMO গ্রুপের মাধ্যমে অভূতপূর্ব অর্জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 January, 2023, 1:46 AM

আন্তর্জাতিক রিক্রুটিং এজেন্সি IMO গ্রুপের মাধ্যমে অভূতপূর্ব অর্জন

আন্তর্জাতিক রিক্রুটিং এজেন্সি IMO গ্রুপের মাধ্যমে অভূতপূর্ব অর্জন

আন্তর্জাতিক রিক্রটিং এজেন্সি IMO গ্রুপ 'প্রবাস যাত্রী তথ্য কেন্দ্র' প্রজেক্টের মাধ্যমে প্রবাসী কর্মীদের বিদেশে কাজের তথ্য দিয়ে সাহায্য করে আসছে। দেশের প্রচলিত নিয়ম কানুন ও যাবতীয় তথ্য প্রদান ও উৎসাহিত করা এই প্রজেক্টের টার্গেট।  

বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সিকে একসাথে একটি প্লাটফর্ম 'প্রবাস যাত্রী তথ্য কেন্দ্র' এর মধ্যে নিয়ে আসতে চায়, যাতে বিদেশ যেতে ইচ্ছুক  দরিদ্র কর্মীরা এই IMO গ্রুপে সরাসরি যোগাযোগ করতে পারেন। যার ফলে বিদেশে যেতে খরচ অনেকগুনে কমে যাবে। কতৃপক্ষ জানিয়েছে, এই IMO গ্রুপে যাত্রীদের সরাসরি সঠিক তথ্য দেয়াতে দালালদের চক্রে পড়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই।

প্রবাস কর্মীদের সাথে যোগাযোগ করে সঠিক তথ্য প্রদান করা ও বাংলাদেশের সকল রিক্রটিং এজেন্সিকে একটি IMO গ্রুপের মধ্যে নিয়ে আসাই এই গ্রুপের মিশন।  

সহযোগী হিসাবে কাজ করা এই গ্রুপের ভিশন যাতে করে কর্মী ও নিয়োগদাতা সচ্ছন্দ্যে সংযুক্ত থাকতে পারেন।

বিজিএল ওভারসীজ লিঃ এর মার্কেটিং ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন বলেন, IMO একটি ফ্রি app যার গ্রুপ ব্যাবহার করে অসাধারন সাফল্য পেয়েছি। বিজিএল একটি সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি যার হেড অফিস ঢাকার বনানীতে অবস্থিত।  খুব কম সময়ে ইমো গ্রুপের মাধ্যমে ভালো সাফল্য পেয়েছেন তারা।

বাংলাদেশিদের বিদেশে কাজ করার অনেক সুযোগ রয়েছে, উপযুক্ত তথ্য না পাওয়ায় যা অনেকের অজানাই থেকে যাচ্ছে। IMO গ্রুপের মাধ্যমে বিনা খরচে দেশে বিদেশে থেকে উপযুক্ত তথ্য নিয়ে সেবা নিতে সকল প্রবাস কর্মীদের স্বাগতম জানিয়েছেন তারা।

মধ্যপ্রাচ্যে কাজ করছেন এমন ১ কোটি বাংলাদেশি ব্যবহারকারী ইমো ব্যবহার করেন। ইমো চ্যানেলের মাধ্যমে অভিবাসী কর্মীরা বিদেশে চাকরির সুযোগ, বেতন, নিয়োগকর্তা, কোম্পানি, চাকরির শর্ত এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে প্রাসঙ্গিক ও অনুমোদিত তথ্যও পাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status