|
দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আজ সমন্বিত অভিযান
কাউছার মিয়া, দৌলতপুর মানিকগঞ্জ
|
![]() দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আজ সমন্বিত অভিযান শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা,আল- ইনসাফ মানবিক ফাউন্ডেশন সংগঠন ও গ্রাম পুলিশের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন এর নেতৃত্বে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা ও আল- ইনসাফ মানবিক ফাউন্ডেশন সদস্যদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান করেন ইউএনও নাহিয়ান নুরেন । এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন পয়েন্টে এই পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়। অভিযানকালে ইউএনও নাহিয়ান নুরেন বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব হবে। এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
