ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
কালিয়াকৈরের ফুলবাড়িয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 April, 2026, 2:49 PM

কালিয়াকৈরের ফুলবাড়িয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কালিয়াকৈরের ফুলবাড়িয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় এ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, রতনপুর রেলব্রিজ থেকে সুরিচালা এবং মকসবিল থেকে তুরাগ নদী পর্যন্ত খাল পুনঃখনন করা হবে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ফুলবাড়িয়া এলাকায় গোয়ালিয়া নদী থেকে শিমুলিয়াপাড়া পর্যন্ত খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করা হয়েছে।

আয়োজকরা জানান, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং স্থানীয় কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি প্রকল্পটির মাধ্যমে অসচ্ছল মানুষের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status