ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 April, 2026, 2:43 PM

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পটুয়াখালীর গলাচিপার রতনদী তালতলীর বউবাজারের বড়বাঁধ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক চর বিশ্বাস শাখার সিনিয়র অফিসার আসাদুজ্জামান এর অকাল মৃত্যু। ১৮ এপ্রিল রোজ শনিবার আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে পশ্চিম রতনদি তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ ব্যাংকের চর বিশ্বাস শাখার কর্মকর্তা মো. জলিল (৪৫) ও সিনিয়র অফিসার আসাদুজ্জামান (৪৪) কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইক যোগে যাচ্ছিলেন।

যাওয়ার পথে রাস্তার ওপর ঝুলে থাকা বিদ্যুতের লাইনের তার হঠাৎ সামনে থাকা আরোহী আসাদুজ্জামান এর শরীরে স্পর্শ করলে গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন এবং অপরজনের অবস্থা আশঙ্কজন। 

নিহতের গ্রামের বাড়ি উপজেলার গোলখালীর নলুয়াবাগী গ্রামের ফজলুল হক মৃধার ছেলে। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে ওই সড়কে বিদ্যুতের তার ঝুলে থাকার অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। ভুক্তভোগী পরিবারের দাবি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসারণের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা বলছেন, জনবহুল সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের তার ঝুলে থাকা অত্যন্ত বিপজ্জনক। যথাসময়ে মেরামত বা অপসারণ করা হলে এধরণের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে রক্ষা করা সম্ভব ছিলো। 

এ বিষয়ে গলাচিপা উপজেলা জোনাল পল্লি বিদ্যুৎ (ডিজিএম) ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান তালুকদার, মুঠোফোনে জানান, আমি একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল জুম মিটিং এ ছিলাম, ঘটনার বিষয়ে পরে জানতে পেরে ঘটনাস্থলে এজিএম কে পাঠানো হয়েছে, তিনি আসলে ঘটনার প্রকৃত বিষয়ে জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status