|
ভাওয়াল রিসোর্টে রাতভর অভিযান: মাদক ও অবৈধ মদসহ আটক ৬
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভাওয়াল রিসোর্টে রাতভর অভিযান: মাদক ও অবৈধ মদসহ আটক ৬ শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল। রাতভর পরিচালিত অভিযানে রিসোর্টের বিভিন্ন কক্ষ ও স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
