ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
৩৯ বছর বয়সে কি আরও একটি বিশ্বকাপ খেলবেন মেসি? কী বলছেন লিয়ো নিজে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 February, 2023, 6:47 PM

৩৯ বছর বয়সে কি আরও একটি বিশ্বকাপ খেলবেন মেসি? কী বলছেন লিয়ো নিজে?

৩৯ বছর বয়সে কি আরও একটি বিশ্বকাপ খেলবেন মেসি? কী বলছেন লিয়ো নিজে?

আর্জেন্টিনার কোচ স্কালোনির দাবি, ২০২৬ সালের বিশ্বকাপেও খেলতে পারবেন মেসি। জাতীয় দলের একাধিক সতীর্থও আগামী বিশ্বকাপের দলে চান তাঁদের প্রিয় অধিনায়ককে।

দেশকে বিশ্বকাপ দেওয়ার পর নতুন উৎসাহে ফুটবল খেলছেন লিয়োনেল মেসি। এখনই অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। ২০২৬ বিশ্বকাপেও দেশের হয়ে খেলার সম্ভাবনা জিইয়ে রাখতে চাইছেন আপাতত।

৩৫ বছরের মেসি বলেছেন, ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন কি না তা এখনই বলা সম্ভব নয়। নির্ভর করবে সে সময় তিনি কী অবস্থায় থাকবেন তার উপর। যদিও সম্ভব হলে খেলতে ইচ্ছুক বলে জানিয়েছেন মেসি। তিনি বলেছেন, ‘‘আমার এখন যা বয়স, তাতে ২০২৬ সালের বিশ্বকাপ খেলা কঠিন। ফুটবল খেলতে আমি ভালবাসি। এখন আমি ভাল ছন্দে রয়েছি। খেলাটা যথেষ্ট উপভোগ করছি। এ ভাবেই খেলে যেতে চাই। আগামী বিশ্বকাপ এখন অনেক দেরি। খেলতে পারব কি না, সেটা নির্ভর করবে আমার ফুটবলজীবন কোন পথে এগোবে তার উপর।’’

দেশের জার্সি গায়ে আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছা মেসির থাকলেও তিনি নিজেই অনিশ্চিত। যদিও আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমার মনে হয় মেসি আরও একটা বিশ্বকাপ খেলে দিতে পারবে।’’ আর্জেন্টিনার তৃতীয় বার বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলে মেসির একাধিক সতীর্থও বলেছিলেন, ২০২৬ সালের বিশ্বকাপেও তাঁরা দলে চান অধিনায়ককে। তাঁরা চান না মেসি অবসর নিন। কাতার বিশ্বকাপে সোনার বল জয়ী সম্পর্কে বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পাওয়া এনজ়ো ফার্নান্দেজ়ও বলেছিলেন, ‘‘পরের বিশ্বকাপের দলেও আমরা মেসিকে চাই। ও থাকলে অনেক আত্মবিশ্বাসী থাকা যায়। মেসির উপস্থিতির আলাদা গুরুত্ব রয়েছে।’’ অর্থাৎ, কোচ এবং সতীর্থরা যেমন পরের বিশ্বকাপেও তাঁকে দলে চান, তেমন মেসি নিজেও সম্ভাবনা এখনই খারিজ করে দিচ্ছেন না। যদিও সে সময় তাঁর বয়স হবে ৩৯।

২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন হতাশ মেসি। পরে তাঁকে বুঝিয়ে দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য রাজি করান আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। এ বারের বিশ্বকাপের আগেও ঘনিষ্ঠ মহলে মেসি জানিয়ে ছিলেন কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন। দেশকে তৃতীয় বার ট্রফি দেওয়ার শেষ চেষ্টা করবেন। সেই স্বপ্ন গত ১৮ ডিসেম্বর বাস্তবায়িত হওয়ার পর ফুটবল নিয়ে নতুন করে ভাবছেন প্যারিস সঁ জারমঁ তারকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status