ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: কোন দিন কার খেলা?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 October, 2026, 9:50 PM
সর্বশেষ আপডেট: Saturday, 24 October, 2026, 9:56 PM

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: কোন দিন কার খেলা?

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: কোন দিন কার খেলা?

দেশের পাঁচটি করে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা সামনে রেখে শুক্রবার প্রকাশ করা হয়েছে দুই ইভেন্টের পূর্ণাঙ্গ সূচি।

ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগেই অংশ নেবে পাঁচটি করে মোট ১০টি বিশ্ববিদ্যালয়। দলগুলোকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ২৫ অক্টোবর মুখোমুখি হবে সোনারগাঁও ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।

অন্যদিকে, ফুটবলের লড়াই শুরু হবে ২৬ অক্টোবর। প্রথম ম্যাচে বিকেল ৫টায় মুখোমুখি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস, ম্যাচের দিনক্ষণ ও খেলার সময়সহ ক্রিকেট ও ফুটবলের পূর্ণাঙ্গ সূচি দেখে নিন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status