|
বাঘাইছড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও আমেনা মারজান
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও আমেনা মারজান পরিদর্শনকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও আমেনা মারজান পূজা উদযাপন কমিটির সদস্যদের সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসন প্রয়োজনীয় বিষয়ে নজরদারি অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, “বাঘাইছড়ি একটি শান্তি-সম্প্রীতির উপজেলা। ভ্রাতৃত্ববোধ এ অঞ্চলের মানুষের অন্যতম পরিচয়। এখানে সব ধর্মের মানুষ একে অপরের পাশে থেকে নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করেন। এই সম্প্রীতির চিত্র ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ছে, যা বাঘাইছড়ি উপজেলার সুনাম আরও বৃদ্ধি করছে।” এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
