ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
নরসিংদী শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নরসিংদী পৌরসভার প্রশাসক
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
প্রকাশ: Tuesday, 20 October, 2026, 9:04 PM

নরসিংদী শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নরসিংদী পৌরসভার প্রশাসক

নরসিংদী শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নরসিংদী পৌরসভার প্রশাসক

নরসিংদী শহরকে যানজটমুক্ত ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নরসিংদী পৌরসভা প্রশাসক ।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নরসিংদী শহরের পৌরসভা মোড় থেকে শুরু করে বৌয়াকুর মোড় পর্যন্ত এবং নরসিংদী সদর হাসপাতাল ও পায়রা চত্বর এলাকায় রাস্তার দু'পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নরসিংদী পৌরসভার প্রশাসক মোঃ সফি উল্লাহ। অভিযানে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এফ এম নাঈম হাসান শুভ, পৌর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী প্রকৌশলী শাহজাহান মিয়া সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অবৈধভাবে রাস্তা ও ফুটপাত  দখল করার অপরাধে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১০৮(৭) ধারা মোতাবেক ১১ জনকে জরিমানা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এফ এম নাঈম হাসান শুভ। এ সময় পৌর প্রশাসক মোঃ শফিউল্লাহ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status