ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
৩ বাঘে অবরুদ্ধ কার্যালয়, আতঙ্কে রক্ষীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 February, 2023, 7:11 PM
সর্বশেষ আপডেট: Saturday, 4 February, 2023, 8:08 PM

৩ বাঘে অবরুদ্ধ কার্যালয়, আতঙ্কে রক্ষীরা

৩ বাঘে অবরুদ্ধ কার্যালয়, আতঙ্কে রক্ষীরা

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘ ঘুরে বেড়াচ্ছে।  

গেল ২৪  ঘণ্টা ধরে বাঘ তিনটি বন বিভাগ অফিসের চারপাশে ও এর আশপাশ এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে।

বাঘ তিনটির এতো কাছাকাছি ঘুরে বেড়ানোতে আতঙ্ক বিরাজ করছে চান্দেশ্বর ফরেস্ট অফিসের ৫ বনরক্ষীর মাঝে।  

চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে তিনটি বাঘ আমাদের অফিস প্রাঙ্গণে ঢুকে পড়ে। পরে শনিবার দুপুর পর্যন্ত বাঘগুলো দেখা গেছে। আমরা কয়েকবার দেখেছি বাঘ তিনটিকে। এখনও হিংস্র প্রাণীগুলো অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করছে।  এ নিয়ে আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও সতর্ক অবস্থানে থেকে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছি। আমরা দুটি বাঘের ছবি তুলতে সক্ষম হয়েছি।  

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো সামসুল আরেফীন জানান, এই সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো এভাবে ঘুরে বেড়ায়। তাদের কোনো ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status