ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা এসএএস সিএফটি ২০২৬-এর চ্যাম্পিয়ন বাঙ্কিওয়েস্টার্নস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 25 October, 2026, 3:43 PM

সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা এসএএস সিএফটি ২০২৬-এর চ্যাম্পিয়ন বাঙ্কিওয়েস্টার্নস

সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা এসএএস সিএফটি ২০২৬-এর চ্যাম্পিয়ন বাঙ্কিওয়েস্টার্নস

আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা এসএএস সিএফটি ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে বাঙ্কিওয়েস্টার্নস (BunkyoWesterns)। প্রথম স্থান অর্জন করে দলটি ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছে। দ্বিতীয় স্থান অর্জনকারী মধ্যপ্রাচ্যের দল পন্সেক (PwnSec) পেয়েছে ৫ হাজার ডলার। আর তৃতীয় হয়েছে রাশিয়ার সেন্ট্রাল ইউনিভার্সিটি-এর দল কাট (CUT), তারা পেয়েছে ৩ হাজার ডলার।

সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানো এবং দক্ষ জনবল তৈরির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় ১৪টি দল। দলগুলো এসেছে ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া-প্যাসিফিক, লাতিন আমেরিকা ও উত্তর আমেরিকা থেকে। এসএএস সিএফটি-এর অনলাইন বাছাইপর্ব এবং ক্যাসপারস্কি-এই দুটি প্রতিযোগিতায় অংশ নেওয়া ২ হাজার ৮০০টির বেশি দলের মধ্য থেকে তারা চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়।

চূড়ান্ত পর্বে প্রতিটি দলকে একই সঙ্গে নিজেদের সার্ভার সুরক্ষিত রাখা এবং প্রতিপক্ষের সার্ভারের দুর্বলতা কাজে লাগিয়ে আক্রমণ চালানোর চ্যালেঞ্জ দেওয়া হয়। প্রতিপক্ষের সিস্টেমে সফলভাবে প্রবেশের পাশাপাশি নিজেদের সার্ভার সচল রাখার সক্ষমতাও ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ, শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষায় দক্ষতাও ছিল জয়ের অন্যতম শর্ত। এবারের প্রতিযোগিতায় নতুন একটি পরীক্ষাও রাখা হয়। ইন্টারনেট সংযোগ ও এআই এজেন্টবিহীন একটি বিচ্ছিন্ন নেটওয়ার্কে দলগুলোকে সম্পূর্ণ নিজেদের দক্ষতা ব্যবহার করে হাতে-কলমে সমস্যার সমাধান করতে হয়। এর মাধ্যমে জটিল সাইবার নিরাপত্তা সমস্যা সমাধানে মানুষের নিজস্ব দক্ষতার গুরুত্বও উঠে আসে।

তৃতীয়বারের মতো এসএএস সিএফটি -এ অংশ নিয়ে এবার শীর্ষস্থান অর্জন করা বাঙ্কিওয়েস্টার্নস দলের অধিনায়ক বলেন, এসএএস সিএফটি-এ তৃতীয়বার অংশ নিয়ে এবার চ্যাম্পিয়ন হতে পেরে আমরা আনন্দিত। প্রতিযোগিতার প্রথমার্ধে এআই ব্যবহার করে একে অপরের সিস্টেমে আক্রমণের লড়াই ছিল গত বছরের তুলনায় অনেক বেশি তীব্র। এআই টুল দ্রুত সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করতে পারছিল। তবে দ্বিতীয়ার্ধে এআইয়ের সীমাবদ্ধতা স্পষ্ট হয়। কিছু দুর্বলতা শনাক্ত করতে আমাদের নিজেরাই বিশ্লেষণ করতে হয়েছে। আশা করি, আগামী বছরও আমরা অংশ নেব।

ক্যাসপারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিমের (জিআরইটি) জ্যেষ্ঠ নিরাপত্তা গবেষক লিওনিদ বেজভারশেঙ্কো বলেন, এসএএস সিএফটি ২০২৬ দেখিয়েছে, সাইবার নিরাপত্তায় এআইয়ের ব্যবহার বাড়লেও চাপের মধ্যে মানুষের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতার বিকল্প নেই। এআই সম্ভাব্য সমাধানের পথ দেখাতে পারে, কিন্তু দীর্ঘদিনের হাতে-কলমে অভিজ্ঞতা ও বিশ্লেষণী চিন্তার জায়গা নিতে পারে না। সাইবার নিরাপত্তায় এআইয়ের ভূমিকা যত বাড়বে, মানুষের দক্ষতা বিকাশে এসএএস সিএফটি-এর মতো প্রতিযোগিতার গুরুত্বও তত বাড়বে। 

ক্যাসপারস্কি একাডেমির পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় সিকিউরিটি অ্যানালিস্ট সামিটের (SAS) অংশ হিসেবে। ২০ থেকে ২৩ অক্টোবর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০০ জনের বেশি অংশগ্রহণকারী যোগ দেন। সম্মেলনে গুরুত্বপূর্ণ সফটওয়্যার দুর্বলতা প্রকাশ এবং বিভিন্ন ডিজিটাল খাতে সংঘটিত জটিল সাইবার হামলার তদন্ত নিয়ে আলোচনা হয়। 

এসএএস সিএফটি ২০২৬-এর কর্মসূচি ও বক্তাদের বিষয়ে বিস্তারিত জানা যাবে সম্মেলনের ওয়েবসাইটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status