ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 October, 2026, 1:26 PM

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি) এর ২০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আসুস বাংলাদেশ। ঢাকায় ‘ডেয়ার টু ইনোভেট’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গেমিং খাতে আরওজির দুই দশকের যাত্রা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ই-স্পোর্টস গেমার, টেক রিভিউয়ার এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন। এ উপলক্ষে আসুস পাঁচটি নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন করে। এছাড়া, দেশব্যাপী একটি অনলাইন ই-স্পোর্টস টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়।

নতুন ল্যাপটপগুলো হলো আরওজি জেফিরাস ডুও (জিএক্স৬৫১), জেফিরাস জি১৪ (জিইউ৪০৫), জেফিরাস জি১৬ (জিইউ৬০৬) এবং আসুস টিইউএফ গেমিং ১৬ (এফএক্স৬১০)।
অনুষ্ঠানে টাফ এবং আরওজি ল্যাপটপ প্রদর্শন করা হয়। নতুন ল্যাপটপগুলোর মধ্যে আরওজি জেফিরাস ডুও ছিল অন্যতম আকর্ষণ। এতে রয়েছে দুটি ১৬ ইঞ্চির ওলেড  ডিসপ্লে, যা গেম খেলা, একসঙ্গে একাধিক কাজ করা এবং কনটেন্ট তৈরির জন্য তৈরি করা হয়েছে। এর দুটি ডিসপ্লের একটিতে গেম খেলার পাশাপাশি অন্যটিতে চ্যাট, গেমিং গাইড বা অন্যান্য অ্যাপ চালু রাখা যায়। এ ছাড়া ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইনের মতো কাজেও অন্য স্ক্রিনটি ব্যবহার করা যায়।

জেফিরাস জি১৪ ও জি১৬ পাতলা ও হালকা ল্যাপটপ। এগুলো গেমিংসহ অন্যান্য জটিল কাজের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তাই যাদের পাওয়ারফুল অথচ ছোট এবং হালকা কম্পিউটার প্রয়োজন, তাদের জন্য এই ল্যাপটপ দু’টি উপযোগী। অন্যদিকে টেকসই গঠন ও নিয়মিত গেম খেলার উপযোগী পারফরম্যান্সেকে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে আসুস টাফ গেমিং ১৬ ল্যাপটপ।

ল্যাপটপ উন্মোচনের পাশাপাশি আসুস ‘আরওজি শোডাউন’ নামে একটি অনলাইন ই-স্পোর্টস টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে। এ প্রতিযোগিতার মোট পুরস্কারের পরিমাণ এক লাখ টাকা। বাংলাদেশের গেমাররা এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় নিবন্ধন ও ম্যাচের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য আসুস ও আরওজির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হবে।

আসুসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ বলেন, “২০ বছর ধরে আরওজি গেমিং প্রযুক্তিতে নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশে গেমিং কমিউনিটি আগ্রহী এবং ক্রমেই বড় হচ্ছে। আমরা আমাদের নতুন প্রযুক্তি নিয়ে আসার পাশাপাশি গেমারদের একসাথে যুক্ত করা, প্রতিযোগিতা আয়োজন এবং তাদের দক্ষতা বাড়ানোর আরও সুযোগ তৈরি করতে আগ্রহী।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status