ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
ছাত্রদলে পদ না পেয়ে নিজের গালে নিজের জুতাপেটা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 18 October, 2026, 1:35 PM

ছাত্রদলে পদ না পেয়ে নিজের গালে নিজের জুতাপেটা

ছাত্রদলে পদ না পেয়ে নিজের গালে নিজের জুতাপেটা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতা দিয়ে আঘাত করেছেন মো. মহসিন ভূঁইয়া নামে এক ব্যক্তি।

এ ঘটনার একটি ভিডিও শনিবার (১৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গত ১৪ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিন ভূঁইয়াকে নতুন কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে দলের আন্দোলন-সংগ্রামের প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়েছেন অথচ নতুন কমিটিতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। অন্যদিকে আন্দোলন করতে গিয়ে মামলা ও হামলার শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীদের পদবঞ্চিত করা হয়েছে।

ভিডিওতে মহসিন ভূঁইয়া নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানান। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীদের হারিয়ে যেতে দেওয়া যাবে না।

এ বিষয়ে মহসিন ভূঁইয়া বলেন, আমাদের দাবি, দ্রুত এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি দিতে হবে। কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।

তবে নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি— এ অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলোর জিলানী। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য এই কমিটি চেয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি অনুমোদন দিয়েছেন। তারা যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেই কমিটি দিয়েছেন।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status