ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
যেভাবে ঝাঁকিয়ে ভবনগুলো লণ্ডভণ্ড করে দিয়েছে ‍তুরস্কের ভূমিকম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 February, 2023, 2:23 PM

যেভাবে ঝাঁকিয়ে ভবনগুলো লণ্ডভণ্ড করে দিয়েছে ‍তুরস্কের ভূমিকম্প

যেভাবে ঝাঁকিয়ে ভবনগুলো লণ্ডভণ্ড করে দিয়েছে ‍তুরস্কের ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠেছে সিরিয়া ও তুরস্ক। সোমবার ভোররাত ৪ টায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৫৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

ভূমিকম্পে ধ্বংসযঞ্জের সৃষ্টি হয়েছে প্রতিবেশি দেশ তুরস্ক ও সিরিয়া। ভবনগুলো ধসে গেছে। লোকজন টের পাওয়ার পরই ছোটাছুটি শুরু করে দেয়।

গত ৮০ বছর তুরস্ক এমন ভূ-কম্পন দেখেনি।  তুরস্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ভূমিকম্পের পর অন্তত ২০টি আফটার শক অনুভূত হয়েছে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৬। তুরস্কের গাজিয়ানটেপ শহর থেকে ৯০ কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া ভূমিকম্প আশপাশের দেশগুলোতে, বিশেষ করে লেবানন, সাইপ্রাস, ইসরাইল, ইতালিতে অনুভূত হয়েছে। বিবিসি বলছে, ইতালিতে প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

ভূমিকম্পের সময় প্রবল ঝাঁকুনি ছিল। বহুতল ভবনগুলো ঝাঁকুনিতে হেলে পড়ে।

তুরস্কের দিয়ারবাকির শহরের এক বাড়িতে ভূমিকম্পের সময় ধারণ করা এই ভিডিও প্রকাশ করেছে রয়টার্স।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status