ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
অনুমোদনহীন প্রসাধনী কারখানায় অভিযান, ম্যানেজার আটক ও কারাদণ্ড
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: Monday, 6 February, 2023, 11:11 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 February, 2023, 11:14 PM

অনুমোদনহীন প্রসাধনী কারখানায় অভিযান, ম্যানেজার আটক ও কারাদণ্ড

অনুমোদনহীন প্রসাধনী কারখানায় অভিযান, ম্যানেজার আটক ও কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর বয়েজিদ থানা এলাকায় জে বি কেয়ার বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান অনুমোদনহীন বিভিন্ন ধরনের সাবান, শ্যাম্পুসহ ভেজাল প্রসাধন বানাচ্ছিল। জেলা প্রসাশন ও বিএসটিআই অভিযান চালিয়ে ভেজাল পণ্য ধ্বংস করে এবং প্রতিষ্ঠানের ম্যানেজারকে এক বছরের কারাদন্ড ও চার লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার (৫ ফেব্রুয়ারি)দুপুরে বায়জিদ এলাকার শাহ হাবিবুল্লাহ রোড জেবি কেয়ার বাংলাদেশ নামের এই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমান অনুমোদনহীন সাবান শ্যা্ম্পু, ডিটারজেন্ট, গ্লিসারিন, ফেসওয়াস সেক্সুয়াল ট্যাবলেট, ব্রেস্ট ক্রিম, ব্যথানাশক ক্রিমসহ বিভিন্ন ভেজাল প্রসাধনী জব্দ করা হয়। বিভিন্ন পণ্য বিএসটিআই এর অনুমতি ছাড়াই লোগো ব্যবহার করা হয়েছে। এছাড়া নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে এসব পণ্য তৈরির দায়ে কারখানার ম্যানেজার মোহাম্মদ খায়রুজ্জামান রাজুকে ৪ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদন্ড দেওয়া হয়।আটক আরও তিন শ্রমিককে বয়স বিবেচনায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অনুমোদনহীন প্রসাধনী বানানো ও বিএসটিআই এর অনুমতি ছাড়া লোগো ব্যবাহারের দায়ে জে বি কেয়ার বাংলাদেশ নামের ভুয়া ফ্যাক্টরিকে ৪ লাখ টাকা জরিমানা ও ম্যানেজারকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হেয়েছে। আমরা তাকে হাতনাতে আটক করেছি, যেহেতু মালিককে এখনে পাওয়া যায়নি সেহেতু তার বিরুদ্ধে বায়েজিদ থানায় নিয়মিত মামলা হবে, পুলিশ সে ব্যবস্থা নেবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status