ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
ছিনতাইকালে হাতে-নাতে আটক ঢাবির তিন শিক্ষার্থী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 February, 2023, 11:10 AM

ছিনতাইকালে হাতে-নাতে আটক ঢাবির তিন শিক্ষার্থী

ছিনতাইকালে হাতে-নাতে আটক ঢাবির তিন শিক্ষার্থী

ছিনতাইয়ের চেষ্টাকালে হাতে-নাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশের একটি টহল টিম।

সোমবার (৬ ফেব্রুয়ারি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 

ওসি নূর মোহাম্মদ বলেন, আটককৃত ছাত্ররা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাবিদ সাকিল, ম্যানেজমেন্ট বিভাগের মো. রাহাত রহমান এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাদিক আহাম্মদ।

শাহবাগ থানা সূত্র জানায়, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে বুয়েট মসজিদের সামনে ট্রাকচালক জুয়েলকে থামিয়ে মারধর ও টাকা ছিনতাইকালে অভিযুক্ত তিন শিক্ষার্থীকে আটক করেন দায়িত্বরত শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ছানী। ছিনতাইয়ের ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদের নামে ভুক্তভোগী মামলা করলে রোববার (৫ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status