ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
রেলের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করা রনি এখন চা বিক্রেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 February, 2023, 12:41 PM

রেলের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করা রনি এখন চা বিক্রেতা

রেলের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করা রনি এখন চা বিক্রেতা

রেলের নানা অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে প্রতিবাদ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনি এখন চা বিক্রেতা। ক্যাম্পাসেই বিক্রি করছেন চা। তবে অর্থমূল্যে নয়, বিনিময়ে চাইছেন মানুষের 'চিন্তা'।

রাতারাতি আলোচনায় আসা সেই রনি চা বিক্রির বিষয়ে জানালেন, ‘এটা কোনো সাময়িক সময়ের ক্যাম্পেইন বা নিছক মজার উদ্দেশ্যে নয়।
আত্মশুদ্ধির আন্দোলন, ক্ষুধামান্দ্য দূরীকরণ ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সৎ উপায়ে উপার্জনের লক্ষ্যে ব্যবসাটা শুরু করেছি। ’

গত শনিবার রনি তার ফেসবুক পোস্ট লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, গতকাল আমার ১০০০ কাপ চা বিক্রি হলো। এক্সপেরিমেন্টাল পিরিয়ড ছিল, তাই সেভাবে কাউকে জানানো হয়নি। গত ১ মাস যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চা বিক্রি করছি। চায়ের সঙ্গে টা হিসেবে আইডিয়া বেচা ও কেনা যায়। ক্রেতার চাহিদা অনুযায়ী চায়ের ব্যবসা বেজায় ভালো। অনেকেই বিষয়টি নিয়ে সন্দিহান ছিলেন। তাদের জ্ঞাতার্থে, এটা কোনো সাময়িক সময়ের ক্যাম্পেইন বা নিছক মজার উদ্দেশ্যে নয়। আত্মশুদ্ধির আন্দোলন, ক্ষুধামান্দ্য দূরীকরণ ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সৎ উপায়ে উপার্জনের লক্ষ্যে ব্যবসাটা শুরু করেছি। ’

চা বিক্রির বিষয়ে রনি আরও লিখেছেন, স্পেশাল রং চা পাওয়া যায়। শুভেচ্ছামূল্য মাত্র ১০ টাকা। বিকেল ৩টা থেকে রাত অব্দি পাওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রোকেয়া হলের যাত্রীছাউনির বিপরীত পাশে ডাচের কর্নারে পাওয়া যাবে চা। শুভাকাঙ্ক্ষী, বন্ধু, প্রিয়জন, শত্রুভাবাপন্ন, দল-মত নির্বিশেষে, সকলকে চায়ের আমন্ত্রণ জানাচ্ছি। স্পেশাল রং চা পাওয়া যায়। শুভেচ্ছামূল্য মাত্র ১০ টাকা। চা খাবেন?

রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গত বছরের জুলাই মাসে টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হওয়ার পর ঈদুল আজহার আগে কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে অনশন শুরু করেন তিনি। ১৯ দিন অবস্থান করার পর রেল কর্তৃপক্ষের কাছ থেকে ছয় দফা দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করে ঘরে ফিরে যান রনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status