ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
আবার প্রেমে পড়েছেন? সন্তানকে সামলেও সঙ্গীকে সময় দেবেন কী ভাবে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 February, 2023, 1:57 PM

আবার প্রেমে পড়েছেন? সন্তানকে সামলেও সঙ্গীকে সময় দেবেন কী ভাবে?

আবার প্রেমে পড়েছেন? সন্তানকে সামলেও সঙ্গীকে সময় দেবেন কী ভাবে?

নতুন এক জনকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন। সদ্য পরিচিত মানুষটির সঙ্গে একটু আধটু দেখাও হয়। কিন্তু কোনও সম্পর্কের দিকে পা বাড়াতে গেলে যে পরিমাণ সময় দু’জনের একসঙ্গে কাটানো দরকার, তা হয় না। বাড়ির এবং বাইরের কাজ তো আছেই। সঙ্গে আপনার সন্তানের দায়িত্বও আছে। এমনিতেই কাজের জন্য দীর্ঘ ক্ষণ তাকে একা রেখে যেতে হয়। তার উপর যদি নতুন মানুষটিকে সময় দিতে গিয়ে একটি ছুটির দিনও বাড়ির বাইরে কাটাতে হয়, তখন অভিভাবকরাই অপরাধবোধে ভোগেন। আবার সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে গেলে, সন্তানের সঙ্গে নতুন মানুষটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও জরুরি। আবার খুদে প্রথম বার তাকে দেখে কেমন ভাবে প্রতিক্রিয়া করবে, তা নিয়েও চিন্তা হয়।

এমন ক্ষেত্রে একক অভিভাবক হিসাবে আপনার কী করণীয়?

চিকিৎসককে দেখলেই পোষ্য ভয়ে খাটের তলায় লুকিয়ে পড়ে? ৫ টোটকায় বশে আনতে পারেন তাদের

১) সন্তানের সময়কে গুরুত্ব দিন

নতুন মানুষের পছন্দ, অপছন্দ ভাল লাগা, মন্দ লাগাগুলির সঙ্গে মানিয়ে উঠতে একসঙ্গে অনেকটা সময় কাটানো জরুরি। কিন্তু তার জন্য আপনার সন্তানের খাওয়া, ঘুমের সময়ে যেন কোনও পরিবর্তন না হয়। বাড়ি ফিরে আসার পরও জ্ঞানশূণ্য হয়ে কথাই বলে গেলেন। রাত জেগে, সকালে উঠতেও দেরি করলে তখন সমস্যায় পড়বে আপনার সন্তানই।

২) তারা কী চায় বোঝার চেষ্টা করুন


একা অভিভাবকদের জীবনে সন্তানের স্থান সকলের আগে। তাই নতুন সঙ্গীটিকে সময় দিতে গিয়ে তাকে অবহেলা করা চলবে না। বাড়ির এবং বাইরের কাজ সামলে, নতুন মানুষটিকে সময় দিতে গিয়ে সন্তানকে ‘হোমওয়ার্ক’ করাতে ভুলে গেলে কিন্তু চলবে না। আবার সারা দিন স্কুলে কার সঙ্গে কী হল, সেই সব গল্প শোনার ধৈর্যও কিন্তু রাখতে হবে।

৩) দেখা মাত্রই কোলে তুলতে যাবেন না

শিশুদের দেখলে কোলে নিতে, আদর করতে ইচ্ছা করে ঠিকই। কিন্তু প্রথম বার দেখা হওয়া মাত্রই এমনটা করতে গেলে তাদের মনে বিরূপ প্রতিক্রয়া তৈরি হতে পারে। তাদের মনে আপনার প্রতি ভুল ধারণাও তৈরি হতে পারে।

৪) বিশেষ মূহূর্তের জন্য অপেক্ষা করুন

দেখা হওয়া মাত্রই যেমন নিজে থেকে কথা বলতে যাবেন না, তেমন কথা বলার সময়ে কিন্তু নিজেকে গুটিয়ে নেবেন না। বাচ্চাদের মন জয় করা কঠিন হলেও দুরূহ নয়। তার নাম, বয়স জি়জ্ঞাসা না করে, সে কী খেতে বা কোথায় ঘুরতে যেতে পছন্দ করে, তার পছন্দের কার্টুন চরিত্রের নাম— এই সব গল্প করতে পারেন।

৫) সন্তানের পছন্দকে গুরুত্ব দিন

আপনারা দেখা করবেন ঠিকই। সঙ্গে যে খুদেটিকে নিয়ে যাবেন, সেই জায়গাটি যদি তাদের অপছন্দের হয়, তবে বেশি ক্ষণ সেখানে থাকতে পারবেন না। তাই জায়গা, সময় নির্বাচনের ক্ষেত্রেও সন্তানের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিন। আপনি কোন পোশাক পরে দেখা করতে যাবেন, তা নিয়েও সন্তানের সঙ্গে আলোচনা করতে পারেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status