ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
বইমেলায় প্রবাসী লেখিকা প্রীতির বই নিষিদ্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 February, 2023, 10:19 PM
সর্বশেষ আপডেট: Thursday, 16 February, 2023, 1:28 PM

বইমেলায় প্রবাসী লেখিকা প্রীতির বই নিষিদ্ধ

বইমেলায় প্রবাসী লেখিকা প্রীতির বই নিষিদ্ধ

বাংলা একাডেমির টাস্কফোর্সের নির্দেশে একুশে বইমেলায় প্রবাসী লেখিকা জান্নাতুন নাঈম প্রীতির বই বিক্রি বন্ধ করেছে নালন্দা প্রকাশনী।

বইমেলার নীতিমালা পরিপন্থী ব্যক্তিগত আক্রমণ ও বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য থাকায় নালন্দা প্রকাশনীকে বইটি মেলায় প্রদর্শন ও বিক্রি না করার নির্দেশনা দেয় বাংলা একাডেমির টাস্কফোর্স। আজ মঙ্গলবার বিকেলে টাস্কফোর্স নালন্দা প্রকাশনীকে এ সিদ্ধান্ত জানায়।

নালন্দা প্রকাশনীর প্রকাশক রেদোয়ানুর রহমান জুয়েল বলেন, বিকেলে বাংলা একাডেমির টাস্কফোর্স এসে জান্নাতুন নাঈম প্রীতির 'জন্ম ও যোনির ইতিহাস' বইটি বইমেলার স্টলে প্রদর্শন ও বিক্রি করতে নিষেধ করে। পরে আমরা মেলার স্টলে বইটি প্রদর্শন ও বিক্রি বন্ধ করি। তবে বইমেলার বাইরে প্রকাশনীর স্টলে ও অনলাইনে বইটি পাওয়া যাবে।

বাংলা একাডেমির টাস্কফোর্সের সভাপতি অসীম কুমার দে বলেন, এ বইটিতে বইমেলার নীতিমালা পরিপন্থী নানা বিষয় উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ব্যক্তি আক্রমণ, বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য। এ কারণে আমরা চলমান অমর একুশে বইমেলা থেকে বইটির প্রদর্শন ও বিক্রয় বন্ধের জন্য প্রকাশককে জানিয়েছি। প্রকাশক আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status