ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
এক জীবনে এর বেশি আর কি চাওয়ার থাকতে পারে: মাহি
প্রকাশ: Thursday, 9 March, 2023, 10:03 AM

এক জীবনে এর বেশি আর কি চাওয়ার থাকতে পারে: মাহি

এক জীবনে এর বেশি আর কি চাওয়ার থাকতে পারে: মাহি

জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন ঢালিউডের চিত্রনায়িকা মাহিয়া মাহি। পরিবারের আদর-যত্নে কাটছে তার দিন-রাত। বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন এই নায়িকা। এরই মধ্যে স্বামীসহ ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন তিনি। সৌদি আরব থেকে মাহি ওমরাহ পালনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েক মাস পর আমার সন্তান পৃথিবীতে আসবে। আমার ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মক্কা শরীফটা একবার দেখব। এ কারণে স্বামীকে নিয়ে ওমরাহ করতে এসেছি।

এ নায়িকা অভিনয়গুণে অসংখ্য দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরও কমতি নেই। ওমরাহ করতে গিয়ে অনাগত সন্তান ও তাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। বলেন, ‘আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এছাড়া মঙ্গলমার আরও একটি পোস্ট দিয়ে মাহি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। এর বেশি আর কি চাওয়ার থাকতে পারে এক জীবনে?’

কিছুদিন আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, চিকিৎসকদের ধারণা আড়াই মাস পর সন্তান ভূমিষ্ঠ হতে পারে। আর আপাতত সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কাঙ্ক্ষিত সেই দিনের অপেক্ষায় রয়েছেন মাহি।

এবারই প্রথম নয়, এর আগেও ওমরাহ করেছেন এ অভিনেত্রী। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিয়ের কিছুদিন পরই ওমরাহ করেন মাহি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status