|
জার্মানিতে পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’
নতুন সময় ডেস্ক
|
![]() জার্মানিতে পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’ গত ১৯ এপ্রিল উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা ঘোষণা করা হয়। পুরস্কার গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্মাতা আদনান আল রাজীব এই অর্জনকে তার কাজের নেপথ্যের কারিগর এবং দেশের প্রতি উৎসর্গ করেন। মূলত সামাজিক বাস্তবতা ও প্রান্তিক জনগোষ্ঠীর গল্পকে সৃজনশীলভাবে উপস্থাপনের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়েছিল চলচ্চিত্রটি। সিনেমার কেন্দ্রীয় চরিত্র উপকূলীয় অঞ্চলের এক কিশোর আলী, যে সমাজে প্রচলিত লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে সংগীতের আঙিনায় নিজের নাম লেখাতে চায়। ব্যক্তিস্বাধীনতা ও প্রথা ভাঙার এই গল্পে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল-আমিন। ইউরোপের এই গুরুত্বপূর্ণ আসরে ‘আলী’র জয় বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু: লেবাননই মূল আলোচ্যবিষয়, জানাল ইরান
ইলিয়াস আলীকে গুমের সাথে জিয়াউল আহসান জড়িত ছিলেন, ট্রাইব্যুনালে সেনাসদস্য ইমরুল কায়েসের জবানবন্দি
সংসদে মিনিটে খরচ পৌনে ৩ লাখ অথচ বিরোধীদল পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভের আলোচনা করে
