ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
যে কারণে ইসলামী বক্তা শরীফুলের জিহ্বা কেটেছিল তারা
প্রকাশ: Thursday, 9 March, 2023, 10:21 AM
সর্বশেষ আপডেট: Saturday, 11 March, 2023, 12:44 PM

যে কারণে ইসলামী বক্তা শরীফুলের জিহ্বা কেটেছিল তারা

যে কারণে ইসলামী বক্তা শরীফুলের জিহ্বা কেটেছিল তারা

শরীফুল ইসলাম ভূইয়া গত ৫ই মার্চ মাহফিলে বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় সেই বক্তব্যের ওপর ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালিয়ে জিহ্বা কেটে দেয় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। তার সঙ্গে থাকা সহযোগীকেও আহত করে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর শ্রীপুর মাদ্রাসার প্রভাষক  ও ইসলামী বক্তা শরীফুল ইসলাম ভূইয়ার জিহ্বা কর্তনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বুধবার দুপুরে শহরের পৈরতলায় অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় র‌্যাব।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), একই গ্রামের আমির আলী ভূইয়ার ছেলে মাহবুবুল আলম শিমুল (৩৩), একই উপজেলার দৌলতবাড়ি চাওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বিংলা বাড়ির গ্রামের মৃত শেবু মিয়ার ছেলে আমিরুল ইসলাম রিমন (২০)।

র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক জানান, গত ৫ই মার্চ ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভূইয়া বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে আখাউড়ার রামধননগর এলাকার রেলক্রসিংয়ের উত্তর পাশে  মামলার আসামিসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন তাকে আটক করে হত্যার উদ্দেশে তার উপর আক্রমণ করে তার জিহ্বা কেটে দেয়। এ ঘটনায় আহত শরিফুলের চাচা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। পরে ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচনার ঝড় তুলে। এর প্রেক্ষিতে  র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে তথ্য প্রযুক্তির সহায়তায় চারজনকে গ্রেপ্তার করে।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, শরীফুল ইসলাম ভূইয়া গত ৫ই মার্চ মাহফিলে বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় সেই বক্তব্যের ওপর ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালিয়ে জিহ্বা কেটে দেয় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। তার সঙ্গে থাকা সহযোগীকেও আহত করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status