ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
‘তৈমুর না জন্মালেই ভাল হত’! এত বছর পর বউমা করিনাকে নিয়ে মুখ খুললেন শর্মিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 March, 2023, 11:55 AM

‘তৈমুর না জন্মালেই ভাল হত’! এত বছর পর বউমা করিনাকে নিয়ে মুখ খুললেন শর্মিলা

‘তৈমুর না জন্মালেই ভাল হত’! এত বছর পর বউমা করিনাকে নিয়ে মুখ খুললেন শর্মিলা

অনেক স্টারকিডস আসবে যাবে, কিন্তু তৈমুর আলি খানের (Taimur Ali Khan) জায়গা কেউ নিতে পারবে না। করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবং সইফ আলি খানের (Saif Ali Khan) প্রথম সন্তান জন্মের পর মুহূর্ত থেকেই তারকা বনে গিয়েছিল। খুদের ফোলা ফোলা গাল আর অবাক চোখে পাপারাৎজির দিকে তাকিয়ে থাকা, হাত নাড়া দেখে গলে জল হননি এমন মানুষ হয়তো কমই আছে। কিন্তু শর্মিলা ঠাকুর সম্প্রতি নাতি সম্পর্কে এমন মন্তব্য করলেন যা শুনে অবাক হয়ে গিয়েছেন সকলেই।

ছেলে, মেয়ে, বউমা, জামাই, নাতি নাতনি নিয়ে ভরা সংসার শর্মিলার। অভিনয়কে অনেক দিন আগেই বিদায় জানিয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি আবারো ‘গুলমোহর’এর হাত ধরে কামব্যাক করেছেন প্রবীণ অভিনেত্রী। নতুন প্রোজেক্টের জন্য বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন তিনি।

এমনি এক সাক্ষাৎকারে তৈমুর সম্পর্কে মুখ খোলেন শর্মিলা। সইফের দ্বিতীয় পক্ষের প্রথম সন্তান তৈমুর, নাতি শর্মিলার বড় আদরের। কিন্তু ছোটে নবাবের জন্মের পর বিতর্ক কম হয়নি। তার নামের জন্য তীব্র আপত্তি জানিয়েছিলেন অনেকেই। এমনকি করিনা এবং তৈমুরের মৃত্যু কামনা করতেও ছাড়েননি কয়েকজন।

সাক্ষাৎকারে শর্মিলা বলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন। কিন্তু একটি পোস্ট তাঁর নজরে পড়েছিল যা এত বছরেও ভুলতে পারেননি তিনি। সেখানে লেখা ছিল, করিনার জিকা হয়ে গেলে ভাল হত। তৈমুরের জন্মই হত না! শর্মিলা বলেন, তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন এটা ভেবে যে একটা সদ্যোজাত শিশুরও ক্ষতির কথা কেউ কীভাবে ভাবতে পারে। এরা কি আদৌ মানুষ?

প্রবীণ অভিনেত্রী নিজেও বহুবার সমালোচিত হয়েছেন, কটাক্ষের মুখে পড়েছেন। তিনি বলেন, কারোর পক্ষে সবার মন যুগিয়ে চলা সম্ভব নয়। অন্যদের কথা মতো চলতে গেলে নিজের ইচ্ছা অনিচ্ছাগুলো চাপা পড়ে যায়। তাই সবথেকে ভাল নিজেকে খুশি করা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status