ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল ঢাকায়
প্রকাশ: Friday, 10 March, 2023, 11:45 AM

আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল ঢাকায়

আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল ঢাকায়

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে এসেছে আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল। শুক্রবার (১০ মার্চ) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় লাতিন দেশের খেলোয়াড়রা।

আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত দুই আসরে আটটি করে দেশ অংশ নিলেও এবার অংশ নিচ্ছে ১২টি দেশ।

এর মধ্যে রয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেবে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আসিয়ানের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, মধ্যপ্রাচ্যের ইরাক, আফ্রিকার কেনিয়া, ইউরোপের ইংল্যান্ড ও পোল্যান্ড।

কাবাডি

এদিকে এবারই প্রথম অংশ নেবে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা। এর আগের দুই আসরে ছিল না এই তিন দেশ।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান জানিয়েছেন, আগামী ১২ মার্চ ম্যানেজার্স মিটিংয়ে টুর্নামেন্টের গ্রুপিং, ফিকশ্চার ও ফরম্যাট চূড়ান্ত হবে। এ ছাড়া শনিবার (১১ মার্চ) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status