|
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ড্যাফোডিলে ‘স্বাধীনতা বই মেলা ২০২৩’ উদ্বোধন
নতুন সময় প্রতিবেদক
|
![]() মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ড্যাফোডিলে ‘স্বাধীনতা বই মেলা ২০২৩’ উদ্বোধন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে ২৮ থেকে ৩০ মাচর্ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা পাঠক, প্রকাশক ও শুভানুধ্যায়ী সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, ডিজিটাল ডিভাইসে বই পড়ার চেয়ে একটা বই হাতে নিয়ে পাতা উল্টে-পাল্টে পড়া অনেক আনন্দের। বই না পড়লে মনে হয় কী যেন হলো না, কি যেন জানলাম না। এই মেলা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের প্রাণের মেলা। তিনি বলেন, একটি জাতি তখনই উন্নতি করতে পারে যদি তার ভাষা-সংস্কৃতিক উন্নতি হয়। আমাদের প্রতিটি আন্দোলনে আমাদের সংস্কৃতি সেবীদের অবদান রয়েছে। কবি, সাহিত্যিক, লেখক, সংস্কৃতিসেবী প্রত্যেকেই কিন্তু আমাদের আন্দোলন-সংগ্রাম এবং আমাদের অর্জনের পেছনে অবদান রেখে গেছেন। তিনি আরো বলেন, আমরা সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে যত বেশি আকর্ষণ করতে পারব, তত বেশি তরুণ প্রজন্মকে আমরা মাদক থেকে দূরে রাখতে পারব। সেই সঙ্গে তাদের যথাযথ মেধার বিকাশও করবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
