|
মহান জাতীয় সংসদের এলডি ভবনে
ঢাকাস্থ বাগমারা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঢাকাস্থ বাগমারা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার বিকেলে পার্লামেন্টস এলডি হলে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে মহান জাতীয় সংসদ ভবনের পার্লামেন্টস এলডি হল যেন এক টুকরো বাগমারায় পরিণত হয়। এ সময় এনাগ্রুপের কর্মকর্তা সহ ঢাকাস্থ বাগমারা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক এবং বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের পূর্ব মুহূর্তে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ঢাকাস্থ বাগমারা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির বর্তমান ও সাবেক সদস্যদের বিভিন্ন বিষয়ক নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
