|
বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারাহ হত্যার বিচার কবে?
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারাহ হত্যার বিচার কবে? চার্জশিটভুক্ত আসামিরা হলেন, মাধুরীর বন্ধু মর্তুজা রায়হান চৌধুরী, মোসা. নুহাত আলম তাফসীর, ফারজানা জামান নেহা, শাফায়েত জামিল, মো. রিয়াজ উদ্দিন ও নুরুল আমিন। কিন্তু মামলাটির এখনও অভিযোগ (চার্জ) গঠন করা হয়নি। আর মেয়ের মৃত্যুর পরে নিজের মোবাইল বন্ধ করে দিয়ে অনেকটাই আত্মগোপনে চলে গেছেন মাধুরীর বাবা মো. ফারুক হোসেন। এ ব্যাপারে মামলার বাদী ফারাহ মাধুরীর বাবা মো. ফারুক হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। মেয়ের মৃত্যুর পরে তিনি অনেকটাই স্বেচ্ছায় আত্মগোপনে চলে গেছেন ফারুক হোসেন। ২০২০ সালের ২৮ ডিসেম্বর বিকাল ৪টার দিকে মর্তুজা রায়হান ওই মাধুরীকে নিয়ে মিরপুর থেকে আরাফাতের বাসায় যান। সেখানে স্কুটার রেখে আরাফাত, ওই শিক্ষার্থী ও রায়হান একসঙ্গে ব্যাম্বুসুট রেস্টুরেন্টে যান। সেখানে আগে থেকেই আরেক আসামি নেহা ও একজন সহপাঠী উপস্থিত ছিলেন। সেখানে আসামিরা ওই মাধুরীকে জোর করে ‘অধিক মাত্রায়’ মদপান করান। মদপানের একপর্যায়ে ওই ছাত্রী অসুস্থ বোধ করলে রায়হান তাকে মোহাম্মদপুরে তার এক বান্ধবীর বাসায় পৌঁছে দেয়ার কথা বলে নুহাতের বাসায় নিয়ে যান। সেখানে তরুণীকে ধর্ষণ করেন রায়হান। এ সময় রায়হানের বন্ধুরাও কক্ষে ছিলেন। ধর্ষণের পর রাতে ওই ছাত্রী অসুস্থ হয়ে বমি করলে রায়হান তার আরেক বন্ধু অসিম খানকে ফোন দেন। সেই বন্ধু পরদিন এসে তাকে প্রথমে ইবনে সিনা ও পরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর তার মৃত্যু হয়। পরে ২০২১ সালের ৩১ জানুয়ারি চারজনকে আসামি করে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেছিলেন নিহত ছাত্রীর বাবা মো. ফারুক হোসেন। মামলায় অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পান মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজেদুল হক। দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ১১ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সাজেদুল হক মাধুরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় ছয়জনের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয়। ওই চার্জশীটে আসামি আরাফাত হোসাইন মারা যাওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়। এই মামলায় ২৭ জনকে সাক্ষী করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু ঢাকাটাইমসকে বলেন, না এই মামলাটি বর্তমানে কী অবস্থায় আছে সেটা আমি এখন বলতে পারবো না।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
