ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ফের মা হতে চলেছেন অভিনেত্রী তিশা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 April, 2023, 11:20 AM

ফের মা হতে চলেছেন অভিনেত্রী তিশা

ফের মা হতে চলেছেন অভিনেত্রী তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। গত বছরের ২ ফেব্রুয়ারিতে সৈয়দ প্রিন্স আসকার নামের এক ব্যবসায়ীকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। বেশ সুখেই সংসার করছেন তারা। এদিকে সম্প্রতি ভক্তদের সুখবর দিয়েছেন তিশা। ফের মা হতে চলেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে এই তথ্য জানান অভিনেত্রী নিজেই।

তাসনুভা তিশা স্বামী সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে বেবিবাম্প নিয়ে ছবি তুলে পোস্ট করেন ফেসবুকে। আর ক্যাপশনে তিনি লেখেন, আমি জানি না আমার ছেলে আসবে নাকি মেয়ে আসবে। তবে যাই হোক সুস্থ ভাবে আসুক আল্লাহর কাছে এই চাওয়া। আর প্রিন্স তো মিনিটে মিনিটে খোজ রাখে কেমন আছি না আছি। আমার সহকর্মীরা আমার খোজ নিচ্ছে। সবার কাছে দোয়া চাই আমার অনাগত সন্তানের জন্য।

এরপর থেকেই অনুরাগীদের থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন এই অভিনেত্রী। সকলেই শুভকামনা জানিয়েছেন তাদের অনাগত সন্তানের জন্য।

উল্লেখ্য, তাসনুভা তিশা এর আগে ২০১৫ সালে ফারজানুল হককে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের চার বছরের সংসারে আনুশ নামে তাদের এক পুত্রসন্তান আছে। তবে ফারজানুলের সঙ্গে তিশার এটি ছিলো দ্বিতীয় বিয়ে। তার আগের ঘরের ঐশী নামের একজন কন্যা সন্তান আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status