ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
শীর্ষ দশে নেই ভারত-পাকিস্তান, বাংলাদেশ অষ্টম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 April, 2023, 11:23 AM

শীর্ষ দশে নেই ভারত-পাকিস্তান, বাংলাদেশ অষ্টম

শীর্ষ দশে নেই ভারত-পাকিস্তান, বাংলাদেশ অষ্টম

যেসব দেশের মানুষ সবচেয়ে বেশি ধূমপান করেন তার মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে ধূমপায়ীর হার ৩৯.১ শতাংশ। এর মধ্যে ১৭.৭ শতাংশ নারী। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ে প্রকাশিত একটি পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

ধূমপায়ীর হারে সবার ওপরে রয়েছে নাউরু। এরপরে রয়েছে- কিরিবাতি, তুভালু, মিয়ানমার, চিলি, লেবানন, সার্বিয়া, বাংলাদেশ, গ্রিস, বুলগেরিয়া।

নাউরুতে ধূমপায়ীর হার ৫২.১ শতাংশ, মিয়ানমারে ৪৫.৫ শতাংশ, লেবাননে ৪২.৬ শতাংশ, গ্রিসে ৩৯.১ শতাংশ।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী তামাকের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে বছরে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ আরও বলছে, দক্ষিণপূর্ব এশিয়া ও ইউরোপের বলকান অঞ্চলে ধূমপায়ীর হার সর্বোচ্চ। পশ্চিম ইউরোপ ও আমেরিকায় সাধারণত ধূমপায়ীর হার কম দেখা গেলেও এবার দেখা যাচ্ছে চিলি ধূমপায়ীর হারে বিশ্বে পঞ্চম।

তবে তামাকের প্রভাব নিয়ে মানুষের জ্ঞান বৃদ্ধি ও তামাকবিরোধী প্রচারণার কারণে ধূমপানের হার আগের চেয়ে কমেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status