ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেয়া সেই নাফিজ বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 April, 2023, 12:08 PM
সর্বশেষ আপডেট: Monday, 10 April, 2023, 1:10 PM

ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেয়া সেই নাফিজ বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার

ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেয়া সেই নাফিজ বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার

র‌্যাবকে নিয়ে জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলেতে সাক্ষাৎকার দিয়ে আলোচিত হওয়া নাফিজ মোহাম্মদ আলমকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানী বসুন্ধরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঈদকে সামনে রেখে তরুণ-তরুণীদের মধ্যে মাদক বিক্রির জন্য নাফিজ এসব মাদক মজুত করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এর আগেও নাফিজ বিপুল বিদেশি মদসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার আব্দুল আহাদ বলেন, নাফিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেই পরোয়ানা নিয়ে সোমবার ভোরে নাফিজের ভাটারার বাসায় অভিযান চালানোর সময় বিপুল পরিমান বিদেশি মদসহ বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরবাইক জব্দ করা হয়েছে।

কী পরিমান মাদক পাওয়া গেছে তা সিজারলিস্ট করা হচ্ছে। মামলা হওয়ার পর নাফিজকে আদালতে আনা হবে বলে জানান ডিসি আব্দুল আহাদ।

২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছিলেন নাফিজ। সে সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র‌্যাব। তখন তার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছিল। তারমধ্যে একটি মাদক এবং অপরটি পর্নোগ্রাফি আইনে এবং আরেকটি বিটিআরসির অধীনে। এছাড়া ২০১৭ সালে উত্তরায় কিশোর আদনান কবির হত্যা মামলার আসামি ছিলেন নাফিজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status