ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ঈদের ছুটি এক দিন বাড়ছে, ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 April, 2023, 4:17 PM
সর্বশেষ আপডেট: Monday, 10 April, 2023, 4:30 PM

ঈদের ছুটি এক দিন বাড়ছে, ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি

ঈদের ছুটি এক দিন বাড়ছে, ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি

ঈদের আগে ছুটি নিয়ে সুখবর দিল সরকার। এবার ঈদের ছুটি এক দিন বাড়ছে। এ জন্য ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর ফলে ছুটি শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকেই। কারণ, ১৯ এপ্রিল পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি। এর মানে এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটি কমপক্ষে পাঁচ দিন হচ্ছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরও এক দিন বাড়বে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় সরকার। সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‌১৯ এপ্রিল বুধবার পবিত্র শবে কদরের ছুটি। সে ক্ষেত্রে ঈদের আগে এক দিন, অর্থাৎ ২০ এপ্রিল খোলা থাকে। তাই মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্নে হয়, যাতায়াতটি যাতে আরামদায়ক হয়, সে জন্য ২০ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার পবিত্র ঈদুল ফিতর হতে পারে ধরে নিয়ে ছুটির তালিকা তৈরি করেছিল সরকার। এ ক্ষেত্রে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) ঈদের ছুটি ধরা হয়েছিল। অবশ্য, সব সময়ই চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটিও এক দিন বাড়ে। এবারও এমন হলে ছুটিও এক দিন বাড়বে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status