ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
এটা স্যাংশন নয়: তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ: Thursday, 25 May, 2023, 12:39 AM
সর্বশেষ আপডেট: Thursday, 25 May, 2023, 1:10 AM

এটা স্যাংশন নয়: তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এটা স্যাংশন নয়: তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে নতুন ভিসা নীতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৪ মে) রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন এক টুইট বার্তায় বলেছেন, সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। 

এর প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি বলেছেন, 'ইটস নট স্যাংশন। এই ব্যাপারে বিএনপি'র উদ্বিগ্ন হওয়া উচিত। নির্বাচনের আগে বা পরে যেকোনো প্রকার সহিংসতা ঘটালে সেটা তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াবে।'

শাহরিয়ার আলম বলেন, 'যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি নিয়ে সরকার চিন্তিত নয়, কারণ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।'

ব্লিঙ্কেনের টুইটের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আগামীকাল জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status