ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সরকারি কোম্পানিতে চাকরি, মূল বেতন প্রায় দেড় লাখ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 May, 2023, 10:39 AM

সরকারি কোম্পানিতে চাকরি, মূল বেতন প্রায় দেড় লাখ

সরকারি কোম্পানিতে চাকরি, মূল বেতন প্রায় দেড় লাখ

সরকারি বিদ্যুৎ কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে (পিজিসিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদন করতে হবে।

১. পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ-৫-এর স্কেলে অন্তত ৩.৫ এবং ৪-এর স্কেলে অন্তত ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন, ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র ম্যানেজমেন্ট পদে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পাওয়ার সিস্টেমে অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ও পাবলিক প্রকিওরমেন্টে অভিজ্ঞ হতে হবে। টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স, করপোরেট গভর্ন্যান্স, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ২০২৩ সালের ৮ জুন সর্বোচ্চ ৬০ বছর।
চাকরির ধরন: পাঁচ বছরের চুক্তিভিত্তিক। ৬২ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
বেতন: মাসিক মূল বেতন ১,৪৫,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, গ্র্যাচুইটি, মেডিকেল–সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধিসহ গাড়ির সুবিধা আছে।


২. পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ-৫-এর স্কেলে অন্তত ৩.৫ ও ৪-এর স্কেলে অন্তত ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন, ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে প্ল্যানিং বা প্রজেক্ট ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র ম্যানেজমেন্ট পদে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডিপিপি, পিপিপি ও প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যানালাইসিস ও প্রিপারেশনে দক্ষ হতে হবে। টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স, করপোরেট গভর্ন্যান্স, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ২০২৩ সালের ৮ জুন সর্বোচ্চ ৬০ বছর।
চাকরির ধরন: সর্বোচ্চ পাঁচ বছরের চুক্তিভিত্তিক। ৬২ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
বেতন: মাসিক মূল বেতন ১,৪৫,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, গ্র্যাচুইটি, মেডিকেল-সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধিসহ গাড়ির সুবিধা আছে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুন
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি, মূল বেতন প্রায় দেড় লাখ
মডেল: ইয়াসফি ও হাদী
আবেদন ফি
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের অনুকূলে ২,০০০ টাকা পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার (পিঅ্যান্ডএ), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, পিজিসিবি ভবন (চতুর্থ তলা), অ্যাভিনিউ-৩, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।

আবেদনের শেষ সময়: ৮ জুন ২০২৩।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status