ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দেউলিয়া হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 May, 2023, 11:05 AM

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন

অর্থ সংকটের কারণে দেউলিয়া হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দেশটির রাজস্ব ও অর্থ বিভাগ বলেছে, ৫ জুন তারিখে মার্কিন সরকারের কোনো অর্থ থাকবে না।

শুক্রবার ঋণের সীমা বাড়ানোর জন্য চলমান আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকান নেতাদের বলেছেন, কংগ্রেস যদি আগামী ৫ জুনের মধ্যে ঋণসীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন থেকে বৃদ্ধি না করে তাহলে সরকার খেলাপি হয়ে যাবে।

এর আগে তিনি বলেছিলেন, আগামী ১ জুনের মধ্যে এ বিষয়টি নিয়ে একটি সমাধানে পৌঁছাতে হবে। তবে এখন তিনি বলছেন ৫ জুন হলো শেষ সময়। এখন বিষয়টির যৌক্তিক সমাধান না হলে, দেউলিয়া হয়ে যাবে যুক্তরাষ্ট্র।

মার্কিন সরকার খেলাপি হয়ে যাওয়ার ব্যাপারে জ্যানেট ইয়েলেন বলেছেন, ‘আমরা হিসাব করেছি, যদি কংগ্রেস ঋণসীমা না বাড়ায় বা স্থগিত না করে তাহলে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ৫ জুনের পর সরকারি ব্যয় মেটাতে পারবে না।’

পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রেও ঋণসীমা নির্ধারণ করা আছে। এর বাইরে দেশটির সরকার ঋণ নিতে পারে না। স্বাস্থ্য খাত, সামরিক খাতসহ সবকিছু স্বাভাবিকভাবে চালানোর জন্য মার্কিন সরকার ঋণ নিয়ে থাকে।

সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status