ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বিশ্বের সেরা বিমান বন্দরের স্বীকৃতি পেল ইস্তাম্বুল এয়ারপোর্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 December, 2023, 1:36 AM

বিশ্বের সেরা বিমান বন্দরের স্বীকৃতি পেল ইস্তাম্বুল এয়ারপোর্ট

বিশ্বের সেরা বিমান বন্দরের স্বীকৃতি পেল ইস্তাম্বুল এয়ারপোর্ট

সাম্প্রতিক এক জরিপে বিশ্বের সেরা বিমান বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে ইস্তাম্বুল এয়ারপোর্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক সাময়িকী গ্লোবাল ট্রাভেলার পরিচালনা করেছে জরিপটি।


বিশ্বের সেরা বিমান বন্দরের পাশাপাশি আরও এ সম্পর্কিত আরও কয়েকটি সূচকে শীর্ষে রয়েছে ইস্তাম্বুল এয়ারপোর্ট। সেগুলো হলো, ‘বিমানবন্দরে খাদ্য ও পানীয় পরিষেবা’, ‘বিমান বন্দরে কেনাকাটার অভিজ্ঞতা’ এবং ‘কর বিহীন কেনাকাটা’।

সোমবার ফলাফল প্রকাশ করে এক বিবৃতিতে গ্লোবাল ট্রাভেলার জানিয়েছে, জরিপটিতে অংশ নিয়েছেন মোট ৫ লাখ পাঠক, যাদের ৯৬ শতাংশই বিভিন্ন কারণে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা গ্রহণ করেন। জরিপে অংশগ্রহণকারীদের সবাই নিজ নিজ অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

গ্লোবাল ট্রাভেলার্সের জরিপের এই ফলাফলে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানিয়েছে ইস্তাম্বুল এয়ারপোর্ট কর্তপক্ষ। বিমান বন্দরটির গণযোগাযোগ বিভাগের পরিচালক গোখান সেনগুল এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বের সেরা বিমান বন্দরসহ ৫টি ক্যাটাগরিতে ইস্তাম্বুল এয়ারপোর্ট শীর্ষে রয়েছে— এটা আমাদের জন্য খুবই আনন্দের। বন্দরের প্রত্যেক কর্মীর কঠোর পরিশ্রম, আন্তরিকতা ও পেশাদারিত্বের কারণে এই স্বীকৃতি অর্জন করা সম্ভব হয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status